দেশে এসারের ৪ ল্যাপটপ

১৭ জুলাই, ২০১৯ ১৮:৫০  
বাংলাদেশের বাজারে নতুন ৪ সিরিজের ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড এসার। রাজধানীর এক হোটেলে আজ (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সুইফট ৭, কনসেপ্ট-ডি, নাইট্রো ৭ এবং ট্রাভেলমেট এক্স ৫। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং ম্যানেজিং হরিশ কোহলি। এই সময় তিনি বলেন, বাংলাদেশের বাজারে আমাদের সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ নিয়ে আসতে পেরেছি। এসারের বাজার বাংলাদেশে ক্রমবর্ধমান ভাবে বেড়ে চলছে। তাই আমরা আশাবাদী নতুন ফিচারের ল্যাপটপগুলো ভালো সাড়া ফেলবে। পেশাজীবি ও গেমাদের চাহিদা বিবেচনা করে আমরা এই পণ্যেগুলো বাজারে নিয়ে এসেছে। ল্যাপটপগুলো মূল্যে ৬০ হাজার টাকা থেকে শুরু করছে ১৫০ হাজার টাকার মধ্যে।   অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের বাজারে স্টুডেন্ট, হোম ইউজার, ক্রিয়েটর, প্রফেশনাল এবং গেমারদের জন্য নানা মডেলের মিডরেঞ্জ এবং প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, আইওটি ডিভাইস, সুপার সিটি সলিউশ্যন নিয়া আসার পরিকল্পনা রয়েছে এসারের।